সোমবার, ২১ এপ্রিল, ২০১৪

নীল রঙের কাব্য-০২

নীলিমা যখন নীলের বিরহে
নীল জামার বুকটা
চোখের জলে আরও নীল করছিলো,
নীল তখন নীল আকাশের বুকে
নীলিমা নিয়ে দেখা স্বপ্নগুলো
মেঘ বানিয়ে উড়িয়ে দিচ্ছিলো।
∞∞∞∞∞∞∞∞শাহরিয়ার রাব্বী
∞∞∞∞∞এপ্রিল ২১-২০১৪{রাত১০:৪৫}

নীল রঙের কাব্য-০১

∞∞নীল রঙের কাব্য∞∞

নীলিমা যখন নীলের বিরহে
নীল জামার বুকটা
চোখের জলে আরও নীল করছিলো,
নীল তখন নীল আকাশের বুকে
নীলিমা নিয়ে দেখা স্বপ্নগুলো
মেঘ বানিয়ে উড়িয়ে দিচ্ছিলো।
∞∞∞∞∞∞∞∞শাহরিয়ার রাব্বী
∞∞∞∞∞এপ্রিল ২১-২০১৪{রাত১০:৪৫}

শনিবার, ৫ এপ্রিল, ২০১৪

অজানা সম্পর্ক

তোমার আমার সম্পর্কটা
কি ছিল,কখনই ভাবিনি।
সবাই বলত ভালোবাসা
তুমি কখন স্বীকার করনি
আর আমিও প্রমাণ খুজিনি
ভালোবাসা না থাকলেও
সম্পর্কটা ভালোই ছিল।
খুব সুন্দর বুঝাপড়া ছিল।

সুখের কথায় হাসতাম
দুঃখ পেলে কাঁদতাম।
একসাথে ঘুরতে যেতাম,
রাস্তার ধারে ফুস্কা খেতাম।
সমস্যায় পড়লে সমাধান করতাম
দুজন দুজনার যত্ন নিতাম।

এটা কেন করলাম না,
আর ওটা কেন করলাম
সকাল সন্ধ্যা কৈফিয়ত নিতে
আমার কোন কিছু হলেই
কেঁদেকেটে নাক ফুলাতে
কোন ভুল করলে রাগ করতে
এটা সেটা নিয়ে ঝগড়া করতে
হঠাত খুশিতে আদর করতে
কিছু কিনলেই আমায় দেখাতে
রোজ সকালে ঘুম ভাঙ্গাতে
নাস্তা বানিয়ে নিয়ে আসতে
রোজ বিকালে গল্প করতে
রাত্রি হলেই ঘুম পারতে।

সেদিন একটা শার্ট কিনলাম
সাদার জমিনে বড় ছোট চেক
স্বভাবতই তোমার কাছে
নতুন শার্টে ছুটে গেলাম
কিন্তু তোমায় খুঁজে পেলামনা
অনেক খুঁজে জানতে পারলাম
তোমার বিয়ে ঠিক হচ্ছে
ওরা তোমায় দেখতে এসেছে
বুকটা কেমন জানি করে উঠল
গলাটা ভারি হয়ে আসলো অজানা আতঙ্কে
বুজতে পারছিনা এমন কেন লাগছে
তোমার বিয়ে ঠিক হচ্ছে বলে?
নাকি নতুন কিনা শার্টটা
দেখাতে পারলাম না বলে?
===========শাহরিয়ার রাব্বী
==========০৫/০৪/২০১৪ (রাত০২টা৪)

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪

স্বার্থপর

দেখতে দেখতে চোখে ঘুম না আসাটা
অভ্যাস হয়ে গেছে।
যার জন্য এ অসুখ, সে কিন্তু ঠিকই ঘুমাচ্ছে।
আমার স্বপ্নগুলো কেড়ে নিয়ে,
নিজে ঠিকই সুখের স্বপ্ন দেখছে।
যার চিন্তা করতে গিয়ে নিজের চিন্তা খুয়য়েছি
সে ঠিকই শুধু নিজেকে নিয়ে মগ্ন থেকেছে।
যাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ইশ্বরে সময় দেইনি
সে তো কখনই আমায় সময় দেইনি।
মনে রেখ,ইশ্বর হয়ত আমাকে ক্ষমা করবেন।
কিন্তু তিনি তোমাকে কখনোও ক্ষমা করবেন না।
========== শাহরিয়ার রাব্বী
==========০৪এপ্রিল২০১৪(রাত-০৩:৩৫)

শনিবার, ২৯ মার্চ, ২০১৪

জানবেনা কিছুই

এক বিছানায় তুমি আর ও
মাঝখানে ছোট শিশু
দূরে শুয়ে বসে ভাবছি তোমায়
টের পাচ্ছোনা কন-কিছু।
তুমি সাজালে সুখের সংসার
আমার জীবনটা করে ছারখার
তুমি জানলেনা কোন-কিছু।
=============শাহরিয়ার রাব্বী
=============২৩/০৩/২০১৪(১১;২০ pm)

অচল প্রেমের পদ্য ০২

যদি পেতাম তোমায়
যদি ভালবাসতে আমায়
পৃথিবীর সব সুখ
এনে দিতাম তোমায়।
কথা দিলাম কথা রাখবো
তোমাকেই শুধু ভালবাসবো।
===========শাহরিয়ার রাব্বী
========১৮/০৩/২০১৪(রাত-০১;০৩)

তোমাকে পাচ্ছিনা

একটা কবিতা চুরি হয়েছে
পাচ্ছিনা আর খুজে
তোমায় নিয়ে অনেক কথাই
লিখেছিলাম কবিতাটাতে।

কবিতা হারালে কি হয়েছে
আবার লিখে নিবো
তোমাকে হারালে কি করে বল
তোমাকে ফিরিয়া পাবো।

কবিতার সাথে তোমাকে হারিয়েছি
ভালবাসা রয়ে গেছে
সেই ভালোবাসা কাগজে কলমে
কবিতা হয়ে ফুটে।
========শাহরিয়ার রাব্বী
==২৫/০৩/২০১৪(১২;৪০এম)===