এক বিছানায় তুমি আর ও
মাঝখানে ছোট শিশু
দূরে শুয়ে বসে ভাবছি তোমায়
টের পাচ্ছোনা কন-কিছু।
তুমি সাজালে সুখের সংসার
আমার জীবনটা করে ছারখার
তুমি জানলেনা কোন-কিছু।
=============শাহরিয়ার রাব্বী
=============২৩/০৩/২০১৪(১১;২০ pm)
শনিবার, ২৯ মার্চ, ২০১৪
জানবেনা কিছুই
অচল প্রেমের পদ্য ০২
যদি পেতাম তোমায়
যদি ভালবাসতে আমায়
পৃথিবীর সব সুখ
এনে দিতাম তোমায়।
কথা দিলাম কথা রাখবো
তোমাকেই শুধু ভালবাসবো।
===========শাহরিয়ার রাব্বী
========১৮/০৩/২০১৪(রাত-০১;০৩)
তোমাকে পাচ্ছিনা
একটা কবিতা চুরি হয়েছে
পাচ্ছিনা আর খুজে
তোমায় নিয়ে অনেক কথাই
লিখেছিলাম কবিতাটাতে।
কবিতা হারালে কি হয়েছে
আবার লিখে নিবো
তোমাকে হারালে কি করে বল
তোমাকে ফিরিয়া পাবো।
কবিতার সাথে তোমাকে হারিয়েছি
ভালবাসা রয়ে গেছে
সেই ভালোবাসা কাগজে কলমে
কবিতা হয়ে ফুটে।
========শাহরিয়ার রাব্বী
==২৫/০৩/২০১৪(১২;৪০এম)===
শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
আজ আবার
আজ আবার দেখা হলো
অনেক কথায় বলা হলো
পাশাপাশি বসা হলো
পুরানো হিসাব সামনে এলো
দুঃখের কথা মনে হলো
চোখের কাজল লেপ্টে গেলো
আবেগগুলো স্পষ্ট হলো
ভালবাসা প্রকাশ পেলো
হাতে হাত রাখা হলো
সুখ-দুঃখ ভাগ হলো
নূতন জীবন শুরু হলো
জীবনটাকে সাজাই চলো।
=============শাহরিয়ার রাব্বী
==== ২৯/০৩/২০১৪(রাত-১২;১০) ====
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪
পথ দেখাও
মোড়ে মোড়ে এসে
ঠেকছে এ নাও।
কোথায় যাব পথটা দেখাও
তুমি বিধাতা অবিনশ্বর,
তুমি সৃষ্টিকর্তা প্রভু।
আমাকে তুমি
ভুল পথ দেখিওনা কবু।
=========== শাহরিয়ার রাব্বী
===========২২মার্চ ২০১৪(রাত ১২টা)
সোমবার, ২৪ মার্চ, ২০১৪
কোথায় তুমি
সুখ তরীতে স্বপ্ন নিয়ে
গেলাম স্রোতে ভেসে,
সেই তরীটা ভিড়ল শেষে
দুঃখের দ্বীপে এসে।
দ্বীপটাতে যে কাঁটা ভীষণ
কষ্টে বসে একা,
এদিক খুঁজি,সেদিক খুঁজি
পায়না তোমার দেখা।
কোথায় তুমি,কোথায় তুমি
দ্বীপে আমি একা,
তুমি এলেয় দূর করব
দ্বীপের যত কাঁটা।
==========কোথায় তুমি
==========শাহরিয়ার রাব্বী
==========১৮মার্চ২০১৪
==========০১:০৬(রাত)
শুক্রবার, ২১ মার্চ, ২০১৪
মন হবেনা ভালে
আমার এ মন
সে তো আর হবেনা ভালো,
হাজারো কষ্টে
জীবনটা যে বিষাদময় হয়ে গেলো।
তোমারি পরশে জীবনেতে
দুঃখগুলো আজ এলো
তুমি চলে গেলে
দুঃখগুলো আমারই রয়ে গেল।
তোমার স্মৃতিগুলো কাটা হয়ে আজ
মনে গিয়ে শুধু বিধে
দুঃখগুলো আগুন হয়ে
বারবার জ্বলে উঠে।
=============শাহরিয়ার রাব্বী
∞শুক্রবার,মার্চ ২১-২০১৪(রাত-০৮:১৫)∞