বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৪

কথামালা-০১

সময় যত বাড়বে
সম্পর্ক তত গভীর হবে।
আর তখন ভালোবেসে ব্যর্থ হলে,
কষ্টটা ও বেশি হবে।
===========শাহরিয়ার রাব্বী
===========০০/০২/২০১৪

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪

অপেক্ষা

কথা ছিল পার্কের বেঞ্চটায় বসবে
শনিবার ঠিক বিকেল চারটায়।
বসেছিলাম পথ চেয়ে
হঠাৎ দেখি একঝাক পাখি উড়ে গেলো
কিছুক্ষণ পর শুনতে পেলাম
কিচিরমিচির আওয়াজ
তারপর সব নিস্তব্ধ
শুধু ঝি ঝি পোকার গান
হঠাৎ আকাশে আলো
দূরে মুয়াজ্জিনের আযান
আবার ঘুম-ভাঙ্গা পাখির সূর
মাথার উপর সূর্য
কিছুক্ষণ পর ঘড়ি দেখলাম
এখন বিকেল চারটা,তবে রবিবার
কোথায় তুমি প্রিয়া?
আর কতক্ষণ অপেক্ষা করবো?
============শাহরিয়ার রাব্বী
============২৫/০২/২০১৪
============০১:০১(রাত)

তোমায় পেয়ে

জীবনের সব বিপদে আপদে
তোমারে পেয়েছি পাশে,
প্রেম সাগরে ডুবেছি আমি
তোমারে ভাসিয়ে রেখে।
তোমারি মিলনে হারিয়ে ফেলেছি
কত যে দুঃখের ছবি।
তোমারে পরশে সাজিয়ে নিয়েছি
ঘর সংসার সবি।
তুমিই আমার প্রথম প্রহর,
শেষ বিকালের মেয়ে।
তবু ও তুমি পালিয়ে গেলে
আমার মনটা নিয়ে।
============শাহরিয়ার রাব্বী।
============২৩/০২/২০১৪

সিদ্ধান্ত

মনের আকাশে তোমায় নিয়ে
স্বপ্ন সাজাই জীবন নিয়ে
আজকে সবি তোমার উপর
যেথায় যা চাও,তা নিয়ে যাও,
তোমার জন্য সবি।

আজ এসেছে সময় আমার
সঠিক কথা জানার
থাকবে কি ধরে আমার এ হাত
আসুক যত বাঁধা আঘাত?
বিপদে যদি ছাড়ো মোরে
কি লাভ এগিয়ে ভালবাসাটারে?
শুরুতে হোক সত্য যাচাই
দুঃখ পেলে পাবো
ভালোবেসে বার্থ হলে,
হয়তো মরে যাব!
===============শাহরিয়ার রাব্বী
===============২২/০২/২০১৩
==============১১:৩১(রাত)

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৪

২১ মানে

২১ মানে একেক জনের কাছে
এক এক রকম।
গণিতে ২১ হলো যৌগিক,
৩ আর ৭ এর গুনফল।
পর্যায় সারণিতে ২১,
স্কেন্ডিয়াম নামের মৌল।
শতাব্দীতে ২১ বিপ্লবী আর সফল।
জুলিয়ান বর্ষপঞ্জীতে ২১ হলো
বুধবার দিয়ে শুরু হওয়া বছর।

কিন্তু আমার কাছে ২১ মানে,
প্রথম মা ডাক,প্রথম শোনা শব্দ।
২১ মানে তোমার ঠোঁটে
প্রেম রঙের কাব্য।
২১ মানে সালাম রফিক
২১ মানে রক্ত।
২১মানে অ আ ক খ
২১ মানে গল্প।
২১ মানে আমার ভাষা
অন্তরে যাকে রাখবো।
============শাহরিয়ার রাব্বী
============২১/০২/২০১৪
=============১২:৩৬(প্রথম প্রহর)

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৪

উষ্ণতা

পিপিলিকার মতো ক্ষীণ গতিতে
এগিয়েছিলাম তোমায় ছুঁতে।
চেয়েছিলাম মাকড়সার মতো হাতের স্পর্শে
নওল শরীরে জাল বুনতে।
কিন্তু তোমায় ছোয়া মাত্র,
বাঘের মতো ক্ষিপ্রগতিতে হাতটা
সরে গেল তোমার গাল থেকে।
মনে হলো আগুনে দিয়েছি হাত।
বুজলাম না,
এমন কেন হলো।
বুজলাম না,
তুমি এতো উষ্ণ কেন?
=============শাহরিয়ার রাব্বী
===========১৯/০২/২০১৪
===========০৮:০৬(রাত)

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৪

বৃষ্টি জল

যখন ছেড়ে চলে যাবে
দু-এক দিন খুব বৃষ্টি হবে।
শহরের কোথাও বন্যা হবে
খোলা রাস্তায় নৌকো চলবে
তারপর.....
তারপর আবার সব ঠিক হয়ে যাবে
আকাশে রোদ,রাস্তায় মানুষ।

কি করব,
রোজতো আর কাঁদতে পারবো না
পুরুষ মানুষ,অনেক কিছৃ লুকোতে হয়।

বৃষ্টিহীন মনের জমিন ফেটে চৌচির,
মনটা পাথর
পাথরের বুকে সুখ-দু:খ,হাসি-কান্না
সব একই।
তাই আর কাঁদবোনা,বৃষ্টি ও হবেনা।
তোমার আর কষ্ট জলে ভিজা হবেনা।
================শাহরিয়ার রাব্বী
===============১৮/০২/২০১৪
===============০৮:৩২(সকাল)