তোমার খোলা চুল এত সুন্দর কেন?
মনটা শুধু খেলতে চায়।
তোমার চোখ হরিণির মতো কেন?
মনটা শুধু তাকাতে চায়।
তোমার নাক এত উঁচু কেন?
মনটা শুধু তর্কে হেরে যায়।
তোমার ঠোঁট এত গোলাপি কেন?
মনটা শুধু চুমু দিতে চায়।
তোমার হাসিটা এত আবেগী কেন?
মনটা শুধু হারিয়ে যায়।
তোমার মুখে এত ছলনা কেন?
মনটা শুধু অবুঝ হয়ে যায়।
তোমার তিলগুলি এত মোহনিয় কেন?
মনটা শুধু ছুঁতে চায়।
তোমার বুকটা এত উদার কেন?
মনটা শুধু সেখানে থাকতে চায়।
তোমার কোমর এত সরু কেন?
মনটা শুধু জড়িয়ে ধরতে চায়।
তোমার গায়ে ফুলের গন্ধ কেন?
মনটা শুধু সুবাস নিতে চায়।
---------- শাহারিয়ার রাব্বী
------------২৬/০১/২০১৪(রাত)
শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
তুমি এত সুন্দর কেন?
ভালবাসি তোমার হাসি
তোমার হাসি
শীতের পাতা ঝরা বনে
দাবানল জাগাতে পারে
তোমার হাসি
শত-মন বরফ গলিয়ে
পানি করে দিতে পারে।
তোমার হাসি
মনটা কেড়ে নিতে পারে
জীবনটাকে থামিয়ে দিতে পারে।
---------------- শাহরিয়ার রাব্বী
---------------------০৯:৩৯(রাত)
----------------২০/১/২০১৪
সময়
তবে ভাল হতো
যদি সময় না থাকত
তবে আরও ভাল হত
দুঃখের সময় বলে কিছু থাকত না
বিরহের সময় বলে কিছু থাকত না
প্রেমের সময় বলে কিছু থাকত না
আনন্দের সময় বলে কিছু থাকত না
সুখের সময় বলে কিছু থাকত না
ভালবাসার সময় বলে কিছু থাকত না
কিছু থাকুক আর না থাকুক
তোমার সাথে কোন বন্ধন থাকতো না
জীবন এ অন্তত দুঃখ বলে কিছু থাকতো না
---------------- শাহরিয়ার রাব্বী
---------------------১০:৫৯(রাত)
----------------২০/১/২০১৪
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩
আমার আমি
লেট মি ইন্ট্রডিউস মাইসেলফ আই এম
অ্যা সোশাল ডিজিজ।
নো টাইম ফর ফিলিং সরি,
আই গট হিয়ার অন মাই ওন, আই ওন্ট আস্ক ফর মার্সি, আই চুজ টু ওয়াক এলন, হোয়াটস ইউরস ইজ মাইন অ্যান্ড হোয়াটস মাইন ইজ মাইন টুও,
ইফ ইউ শেক মাই হ্যান্ড ব্যাটার কাউন্ট ইউর ফিঙ্গারস. মাই নেম ইজ রেভোলুশন. ইউ উইল মেক দ্যা রুলস আই উইল ব্রেক ইট। ডোন্ট কেয়ার হোয়াট পিপল সেই।
আমি পদ্মা পাড়ের মানুষের
মত নিম্নবর্ণের। ভাগীরথি পাড়ের ওদের মত নই।
হাল ছাড়ি না বরং কণ্ঠ ছাড়ি জোরে!!!!
নিরপেক্ষ হওয়ার চেষ্টা করি না, বরাবর
মুক্তিযুদ্ধের চেতনার সাথে আপোষহীন। আমার নেতা হিমালয়ের চেয়েও উঁচু, বিপ্লবীদের বিপ্লবী, রক্তে ভেজা স্বাধীনতার প্রতীক।
খোঁড়ো আমার ফসিল,অনুভুতির মিছিল
প্রতিক্রিয়াশীল কোনো বিপ্লবে,শোনো তুমি কি আমার হবে...........?
বিশ্বাস করি- জীবনের সব চাইতে ঘনিষ্ঠ,
বন্ধুত্বপূর্ণ ও সরল সম্পর্কের ক্ষেত্রেও
প্রশংসা ও গুণকীর্তন অপরিহার্য, ঠিক যেমন গাড়ির চাকা ঠিকভাবে চলার জন্য তৈলাক্ত জিনিস দরকার-লিও তলয়স্তয়।
বলে যাবো আমি আজ সেই কথা, মন খুলে সব কিছু, এই জীবনের উপরেও যে আছে আরও বেশি কিছু , ঘুরে ফিরে তাই একি কথা-জীবন চাইছে আরও
বেশি কিছু...............।।
আমি শাহরিয়ার রাব্বী