সোমবার, ১৫ জুন, ২০১৫

তৃষ্ণা

তৃষ্ণার্ত পথিক আমি
মরু পথে একা
পিপাষিত মনটা আমার
পায়না তোমার দেখা।

এসো প্রিয়া দেখে যাও
মরনেরর পাশে বসা
তোমারি ঠোটের ছোঁয়াই
মিটবে প্রানের আশা।
________ শাহরিয়ার রাব্বী
_______ষোল।।ছয়।।পনের।।(দুপুর)

রবিবার, ১৪ জুন, ২০১৫

অচল প্রেমের পদ্য - ০৮

আমার খোলা আকাশ
বিশাল মন।
তবু তোমার স্থান নেই এতটুকু।

কারন,
তুমি স্বার্থপর।
_____ শাহরিয়ার রাব্বী
________ জুন ১৪, ২০১৫(৬:০৩- বিকাল)

বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫

চাওয়া

~oO> চাওয়া o()~

আমি জানি তুমি কোন রাজকন্যা নও
তাও আমি তোমাকে রোজই দেখি

তোমার লালচে চুল, গোলগাল মুখ,
লিপিস্টিকের বিজ্ঞাপনের মত পাতলা ঠোট,
ঠোটের কোনায় কালো তিল,
বারফি কাটা চিবুক,
কিছুই আমি চাইনা।

তোমার স্বতীত্বের গন্ধ,
ভেজা চুলের স্পর্শ,
নগ্ন বুক, ফরাসি চুম্বন,
শেষ রাতের মিলন
কিংবা ভালোবাসার আলিঙ্গন,
কিছুই আমি চাইনা।

আমি তোমার আত্নাটাকে চাই,
আমার সুখের দিনে তোমাকে চাই,
তোমার চোখের জলের ভাগ চাই,
অনেক কষ্ট পেতে চাই,
তোমাকে দুদন্ড শান্তি দিতে চাই।
_________ শাহরিয়ার রাব্বী
________ ১১ জুন ২০১৫ (সকাল ৮:৩০)

বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫

বোবা জীবনান্দ

~oO> বোবা জীবনান্দ o()~

বিকেলবেলা বনলতা ক্লান্ত স্বরে শুধালে
এতো কথা কোথায় পাও?
ক্লান্ত হও না?
কেন বিরক্ত করো?
ভাল্লাগেনা যত্তসব।

জীবনান্দ কহিল,
ভালোবাসায় কি কখনো কথা শেষ হয়?
ভালোবাসার কথা শুনতে প্রিয়া কি কখনো বিরক্ত হয়?

অতপরঃ জীবনান্দ সারাজীবনের জন্য বোবা হয়ে গেলো।
_________ শাহরিয়ার রাব্বী
_______ ২১ মে ২০১৫ ( দুপুর ১২:৫৭)

মঙ্গলবার, ১৯ মে, ২০১৫

অচল প্রেমের পদ্য ০৭


মেঘে আচ্ছন্ন এ হৃদয়
তোমারে দেখিতে পাইনা।
মোহ মেঘে আছন্ন তুমি
তোমারে দেখিতে দেয়না।
______ শাহরিয়ার রাব্বী
_______ ১৯ মে ২০১৫ (দুপুর ৩:৩০)

রবিবার, ১৭ মে, ২০১৫

অচল প্রেমের পদ্য - ০৬

আমার সামনে মৃত্যু
চোখে ভালোবাসার আহব্বান।
তুমি দিচ্ছ কষ্ট
আমার কন্ঠে বিরহের গান।
________  শাহরিয়ার রাব্বী
_____ ১৭ মে,২০১৫

শনিবার, ৯ মে, ২০১৫

বিশেষ দ্রষ্টব্য

~oO> বিশেষ দ্রষ্টব্য o()~

আকাশ পূর্নীমার চাদ
চারিপাশে জোৎস্না
রাতের বেলায় ও আমার বিছানায় রোদ্দর।

বি দ্রঃ আলোর উৎস চাদ নয়, তোমার চাদ মুখ।
_____________ শাহরিয়ার রাব্বী
____________ মে ৪,২০১৫(রাত ১২টা২০)