রবিবার, ১৭ মে, ২০১৫

অচল প্রেমের পদ্য - ০৬

আমার সামনে মৃত্যু
চোখে ভালোবাসার আহব্বান।
তুমি দিচ্ছ কষ্ট
আমার কন্ঠে বিরহের গান।
________  শাহরিয়ার রাব্বী
_____ ১৭ মে,২০১৫

শনিবার, ৯ মে, ২০১৫

বিশেষ দ্রষ্টব্য

~oO> বিশেষ দ্রষ্টব্য o()~

আকাশ পূর্নীমার চাদ
চারিপাশে জোৎস্না
রাতের বেলায় ও আমার বিছানায় রোদ্দর।

বি দ্রঃ আলোর উৎস চাদ নয়, তোমার চাদ মুখ।
_____________ শাহরিয়ার রাব্বী
____________ মে ৪,২০১৫(রাত ১২টা২০)

দূর্যোগ

~oO> দূর্যোগ o()~

গতরাতের কালবৈশাখীর ঝড়ে
তার মন থেকে ধুয়ে মুছে গেছে আমার নাম।
ভুমিকম্পে ভেঙে গেছে তার মনের মধ্যে আমার বসতি।
পূর্নীমার আলোর ঝলখানিতে সে হরিয়ে ফেলেছে দৃষ্টি,
বজ্রপাতের ভীষন শব্দে সে হারিয়ে ফেলেছে শব্দ,
চারিপাশে এখন শুধু নিস্তব্ধ নিরবতা।

পথের পাশে দাড়ানো আমাকে সে আর চিনেনা।
আমার নাম লিখা পোষ্ট সে ফিরেয়ে দেয় অচেনা বলে
আমার চিৎকার তার কানে আর পৌছাই না
আমার কোন কথার জবাব সে আর দেয়না।
সে যে আমায় এখন আর ভালোবাসেনা।
_______________ শাহরিয়ার রাব্বী
__________ ২মে২০১৫(রাত ১১:৪২)

শুক্রবার, ১ মে, ২০১৫

প্যরাসিটামল

তোমার বড় বড় চোখ দেখলেই
হারিয়ে ফেলতাম সব ভয়।
হাসি সুনলেই ভালো হয়ে যেত মন
চুলের ফাকে হারিয়ে ফেলতাম সকল দুঃখ।
তোমার স্পর্শ কাজ কারতো নাপা এক্সট্রার মত
নিমিষেয় সেরে যেত সকল ব্যাথা বেদনা।

স্বাতী,
আজ আমি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত!
ডাক্তার অবশ্য বলেছেন সব ঠিক হয়ে যাবে,
পুরো বাজার খুজেছি,
তোমার হতের ওই প্যরাসিটামল কোথাও খুজে পাইনি
না পাওয়ার বেদনা আমার মনকে হতাশ করে দিচ্ছে
মৃত্যু ভয়ে আজ আমি শঙ্কিত।
যে যাই বলুক, আমি জানি,
ঔষধ ছাড়া তো আমি আর বাচবোনা,
তোমাকে ছাড়া আমি আর বাচবোনা।
__________ শাহরিয়ার রাব্বী
----------- ২মে২০১৫-২টা ৩৮(মধ্যরাত)

রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫

অনুভূতি

পরেরবার যখন দেখা হবে
পিছন থেকে ঝাপটে ধরবো তোমায়।
চুল সরিয়ে কানে কানে বলব ভালোবাসি,
তারপর হাতটা ধরে ঘুরিয়ে তোমায় জড়িয়ে ধরে
চুমিয়ে দিবো দু ঠোঁট,
স্পর্শে রাঙিয়ে দিবো সারা শরীর।

যদি অনুভূতি হারিয়ে ফেলো,
সেদিন আবার ফিরে পাবে,
বুজবে আমার ভালোবাসা,
অনুভব করবে আমার গন্ধ,
আমার নিশ্বাস,
ঠোঁটোর চুম্বন,
আর হাতের স্পর্শ,

যদি সত্যি ভালোবেসে থাকো,
অভিমানী তুমি অভিমান ভেঙে
আকড়ে ধরবে আমায়,
তারপর, কানে কানে বলবে "ভালোবাসি"।
…………………………………শাহরিয়ার রাব্বী
___________ ২৭ এপ্রিল ২০১৫(রাত ১:৫৫)

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

আবৃত সুন্দর

~oO> আবৃত সুন্দর o()~

প্রথম দেখাতেই,
তোমার রক্তজবা ঠোঁট
আমার মনে প্রানের আশা দিয়েছিল,
আমি শুধু বারবার দেখছিলাম।
তোমার মোটা ফ্রেমের চশমা,
কাজল আঁকা চোখটাকে আড়াল করেছিলো,
আমি সেই ফ্রেমের ফাকে তোমায় খুজছিলাম।
বৈশাখী পার্বনে শাড়িরজমিনের আড়ালে
তোমার যৌবন  উঁকি দিচ্ছিল।
আমি শুধু ওই এক দেখাতেই প্রেমে পড়েছিলাম।

তারপর সে অনেক কথা,
প্রেম ভালোবাসা বিয়ে।

কাজল কালো চোখ, রক্ত জবা ঠোঁট আজো আছে।
যৌবনের আলোর জলক যেন আগের চেয়েও বেশি।
তবে, তোমার অনাবৃত শরীর
আমাকে কেন জানি আর টানে না,
সেই মোহনীয় আকর্ষণ আর অনুভব করি না।

নারী, তুমি আবৃতেই সুন্দর
অনাবৃতে যে তোমার মোহনীয়তাটা বাড়েনা।
_____________শাহরিয়ার রাব্বী
__________ ১লা বৈশাখ ১৪২২ ( দুপুর ২:২৫)

সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫

অচল প্রেমের পদ্য-০৫

~oO> বৈশাখী সাজ o()~

শাড়ী, লাল পার
রূপসীর সাজ।
আজ তুমি নও নারী
তুমি বাংলার লাজ।
-------------শাহরিয়ার রাব্বী
----------১০ এপ্রিল ২০১৫