বুধবার, ১১ মার্চ, ২০১৫
আমার কলেজবেলা
শুক্রবার, ৬ মার্চ, ২০১৫
------ ক্ষমা কর জোছনার চাঁদ----
আমার চক্ষু জোড়া চেয়েছিল
পদার্থ বিজ্ঞানের অপদার্থ সব নিয়ম পড়তে পড়তে
সে এখন ক্লান্ত।
সে এখন শান্তি চায়, সে এখন ঘুমাতে চায়।
আমাকে ক্ষমা করে দিও প্রিয়তমা।
কথা দিয়েছিলাম তুমি চলে গেলেও
প্রতি পূর্ণিমার জোছনায় তোমার রূপের সরূপ
খুজে নিব।
চিন্তা করোনা
ওরা আমার জোছনাটা কেড়ে নিলেও
ঘুমটাতো আর কেড়ে নিতে পারবেনা।
স্বপ্নে ঠিকই দেখা হবে, কথাও হবে,
রোজ যেভাবে হয়।
============ শাহরিয়ার রাব্বী
========০৭ই মার্চ২০১৫(রাত০১ঃ৩০)
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৫
গল্প শুনবে?
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫
মনে কি পড়ে?
মনে পড়ে গেল সেই বসন্তের কথা।
কৃষ্ণচূড়া গাছের নিচের পিচ ডালা রাস্তায়
হাটছিলাম দুজন।
হঠাৎ একটা কৃষ্ণচূড়া তোমার গাল চুইয়ে গেল।
সেই লাল ফুলটা দিয়ে বলেছিলাম ভালোবাসি।
হাতটা ধরে বলেছিলাম পাশে আছি।
বৃষ্টির জলে কাজল লেপ্টে যাওয়া চোখে
তাকিয়ে ছিলে নিষ্পলক নিশ্চুপ।
হয়তো আবেগে,হয়তো বিষ্ময়ে।
কোন বৃষ্টি ভেজা রাতে মনেকি পড়েনা
তোমার স্মৃতিময় দিনগুলো?
================শাহরিয়ার রাব্বী
=========১৯ফেব্রুয়ারি২০১৫(প্রথম প্রহর)
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫
নীল রঙের কাব্য-০৩
নীলিমার সাথে দেখা করবে বলে
নীল তার নীল জামাটা পড়ে
নীল আকাশের নিচে একলা হাঁটছিলো।
নীল প্যান্টের পুলিশের বাঁশির শব্দে
পিছন ফিরার আগেই
নীল বোতলে পেট্রোল বোমা
নীলের নীল শার্টে এসে পড়ল,
মূহর্তের মধ্যেই আগুনের নীল শিখা
নীলকে গ্রাস করলো।
নীল আকাশের নিচে
আগুনের নীল শিখায় জ্বলন্ত
নীলের নিথর দেহ
নীল আকাশের দিখে মুখ করে পড়ে রইলো।
নীলিমা হয়তো পার্কের বেঞ্চে অপেক্ষা করছে
আর হয়তো কখনো
নীল আকাশের নিচে নীল আসবেনা।
=================শাহরিয়ার রাব্বী
=================৫ফেব্রুয়ারি২০১৫(৭:৫১অপরাহ্ণ)
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫
অজানা সে আজো
আকাশ থেকে নেমে এলো
নীল শাড়িতে নারী।
সবাই তাকে ডাকে পরী,
আমি ডাকি বুড়ি।
চুল চুইয়ে তার জ্ঞান জড়ে
হাত নারলেই কাজ,
মুখ খুললেই গানের সুরে,
মন ভরে যায় আজ।
ভাবছো কে সে?
আসলো সেজে,
পরীর সাজে সাজ।
স্বপ্নে আসে,স্বপ্নে সাজে
স্বপ্নে তার বসবাস।
===========শাহরিয়ার রাব্বী
==========৩১/জানুয়ারি/২০১৫
প্রায় ৬মাস পর লিখলাম,কেন জানিনা এখন আর আগের মত লিখতে ভালো লাগেনা।ভলো লেখাও আসেনা।
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
অচল প্রেমের পদ্য -০৩
কন্যা ছুয়না ওই বৃষ্টির জল,
এতে আছে কষ্ট সকল।
--------- শাহরিয়ার রাব্বী
-------১:২০ বুধ,আগষ্ট ২০