মোড়ে মোড়ে এসে
ঠেকছে এ নাও।
কোথায় যাব পথটা দেখাও
তুমি বিধাতা অবিনশ্বর,
তুমি সৃষ্টিকর্তা প্রভু।
আমাকে তুমি
ভুল পথ দেখিওনা কবু।
=========== শাহরিয়ার রাব্বী
===========২২মার্চ ২০১৪(রাত ১২টা)
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪
পথ দেখাও
সোমবার, ২৪ মার্চ, ২০১৪
কোথায় তুমি
সুখ তরীতে স্বপ্ন নিয়ে
গেলাম স্রোতে ভেসে,
সেই তরীটা ভিড়ল শেষে
দুঃখের দ্বীপে এসে।
দ্বীপটাতে যে কাঁটা ভীষণ
কষ্টে বসে একা,
এদিক খুঁজি,সেদিক খুঁজি
পায়না তোমার দেখা।
কোথায় তুমি,কোথায় তুমি
দ্বীপে আমি একা,
তুমি এলেয় দূর করব
দ্বীপের যত কাঁটা।
==========কোথায় তুমি
==========শাহরিয়ার রাব্বী
==========১৮মার্চ২০১৪
==========০১:০৬(রাত)
শুক্রবার, ২১ মার্চ, ২০১৪
মন হবেনা ভালে
আমার এ মন
সে তো আর হবেনা ভালো,
হাজারো কষ্টে
জীবনটা যে বিষাদময় হয়ে গেলো।
তোমারি পরশে জীবনেতে
দুঃখগুলো আজ এলো
তুমি চলে গেলে
দুঃখগুলো আমারই রয়ে গেল।
তোমার স্মৃতিগুলো কাটা হয়ে আজ
মনে গিয়ে শুধু বিধে
দুঃখগুলো আগুন হয়ে
বারবার জ্বলে উঠে।
=============শাহরিয়ার রাব্বী
∞শুক্রবার,মার্চ ২১-২০১৪(রাত-০৮:১৫)∞
শনিবার, ১৫ মার্চ, ২০১৪
পদ্য-০১
জীবনের সব ভুলগুলো আজ
শুধরে নিতে চাই।
তোমার সাথে নতুন করে
ঘর বাধঁতে চাই।
==========শাহরিয়ার রাব্বী
==========ফেব্রুয়ারি ২০১৪
ভালোবাসার অপেক্ষা
একাজে করতে কষ্ট শত
রাত পেরিয়ে দিন এলো
অপেক্ষার প্রহর শুরু হলো।
ভালোবাসি বলে তোমায়
করছি অপেক্ষা।
ভালো যদি বাসতে আমায়
করতেনা এমনটা।
==========শাহরিয়ার রাব্বী
==========মার্চ ২০১৪
এগিয়ে যাও
পাথর ভেঙে করছি পথ
নতুন আলোর নতুন শপথ।
তরুন জোয়ান হও আগুয়ান
দূর কর সব বাধার আধার
নতুন চিন্তা,নতুন আলো
সবার ঘরে শিক্ষার আলো।
দূর কর সব অনাচার
মনে বুনো সচেতনতার ধান।
এগিয়ে যাও আলোর পথে
দেশের কথা বুকে রেখে।
=============শাহরিয়ার রাব্বী
=============২৮:০২:২০১৪
=============১২:০২(মধ্যরাত)
আর হবেনা
আর কখনোই তোমার বাড়ির সামনে
আমায় দাঁড়িয়ে থাকতে হবেনা।
ক্লাসে বসে হাজারবার পিছন ফিরে
আর কখনোই তাকাতে হবেনা
হঠাৎ তোমার দেখা না পেয়ে
একে ওকে আর জিজ্ঞাস করা হবেনা।
চলার পথে,বাসে কিংবা রিক্সায়
তোমার পাশে আর বসা হবেনা।
সরু রাস্তায় পাশাপাশি আর হাঁটা হবেনা।
হেটে যেতে যেতে রাস্তায় দাড়িয়ে
ফুচকা কিংবা ঝালমুড়ি আর খাওয়া হবেনা।
কোন রেস্তোরায় তোমাকে খাইয়ে দিতে গিয়ে
ইচ্ছে করেই ঠোঁটটা আর ছুঁয়ে দেখা হবেনা।
ফেরিওয়ালা দেখলেই তোমার জন্য
এটা সেটা আর কেনা হবেনা।
রোজ আর নিয়ম করে তোমার সাথে কথা হবেনা।
ঘুম থেকে ডাকা হবেনা,ঘুম পাড়িয়ে দেয়া হবেনা।
কাউকে আর জিজ্ঞাস করা হবেনা
কেমন আছ,চা খেয়েছ,কী করছ?
কিছুক্ষণ পর পর ফোন দিয়ে বলা হবেনা
মিস করছি ভিষন।
ক্ষুদেবার্তায় আর লিখবনা,শুভ সকাল কিংবা রাত।
আর কখনোই বলবোনা ভালোবাসি তোমায়
কোনদিনই বলবোনা ভালোবাস আমায়।
================শাহরিয়ার রাব্বী
================মার্চ ১৪:২০১৪
================০৭:০৫(সন্ধ্যা)