শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪

বুজলাম না

কোথায় কি হলো কিছুই বুজলাম
কতদিন পর দেখা হলো আজ
এমন একটা ভাব করলে যেন
আজই প্রথম দেখলে আমায়,
চিরচেনা হয়েও যেন আজ অচেনা।

শেষবার যখন দেখা হয়েছিল
মনে নেই কি করেছি
তারপর বহু দিন,ঘন্টা সেকেন্ড
পার করেছি তোমায় ভুলে,তোমার স্মরনে
ভুল কর্মে কাটিয়েছি জীবনের বহু বসন্ত
তারপর কোন এক বসন্তের দিনে
আবার দেখা হলো দুজনার।

তারপর কি হলো মনে নেই
শুধু মনে হলো
তুমি চির চেনা হলেও অচেনা।
=============শাহরিয়ার রাব্বী
=============০৭/০৩/২০১৩
=============১২:০৩(মধ্যরাত)

কষ্ট পেয়ো না

পালকী চড়ে যাচ্ছো তুমি
কষ্ট হচ্ছে তোমারও,
দূরে দাড়িয়ে দেখছি আমি,
চোখেতে জল আমারও।

কষ্টগুলো মনের আগুনে
ছাঁই বানিয়ে উড়াইও,
মনের আকাশে আর কখনো
আশার আলো না জ্বালিও।
ভালোবেসে আর কাউকে
বুকেতে না জড়াইও।

আমার কথা মনে হলে
বৃষ্টি হয়ে  ঝরিও,
সেই জলটা গায়ে মেখে
অনল দহন থামাইও।

না পাবারই কষ্টগুলো
মনেতে না রাখিও,
ভালোবাসি আজো তোমায়
আর কখনো না বলিও।
========শাহরিয়ার রাব্বী
=========১৪ মার্চ ২০১৪
=========০৭:৫২(সন্ধ্যা)

বুধবার, ৫ মার্চ, ২০১৪

মৃত্যু ছাড়া

এই বিশ্ব অনেক বড়
এতে হারিয়ে যাওয়া অনেক সহজ।

তুমি সব সময়ই আমার ছিলে,
আমি এখনি সব কিছু মিটিয়ে দিতে প্রস্তুত নই
আমরা এখনো অনেক কিছুই করতে পারি,
আমারা আঁধার রাতে সূর্যের আলো ছড়াতে পারি
ধূসর মেঘকে নীল আকাশ করতে পারি।
আমি জানি এগুলো কঠিন!
তুমি শুধু আমাকে বিশ্বাস কর
আমি তোমাকে ছেড়ে কোথাও যাবনা,
মৃত্যু ছাড়া।

আমাকে বল,কিসের ভয় তোমার?
সমস্যাগুলোকে চাদের ওপাড়ে
গ্রহপুঞ্জের পিছে ফেলে দিব
যতদিন তুমি আমার পাশে থাকবে
সত্যি বলছি,ভালবাসার শক্তি দিয়ে
তোমাকে কোথাও যেতে দিবনা,
মৃত্যু ছাড়া।

এই বিশ্ব অনেক বড়
এতে হারিয়ে যাওয়া অনেক সহজ।
আমাদের এখনো অনেক কিছু করার বাকি,
আমি তোমাকে পুরো পৃথিবী দেখাবো
প্রতিটা সমুদ্রের ঝিনুক থেকে মুক্তো আনে দিব
অমবস্যর রাতে সূর্যের আলো ছড়াবো
ধূসর মেঘকে নীল আকাশ বানাবো।
আমি জানি এগুলো অসম্ভব
কিন্তু ভালবাসার শক্তিতে সব সম্ভব করব
কথা দিচ্ছি,আমি এগুলো করবই।

যদি তুমি ভালোবাসায় বিশ্বাস কর
যদি তুমি আমাকে বিশ্বাস কর
তবে তুমি কোথাও যেতে পারবেনা আমাকে ছেড়ে,
মৃত্যু ছাড়া।
============শাহরিয়ার রাব্বী
============০৫/০৩/২০১৪
============১১:৩০(সকাল)

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৪

কথামালা-০১

সময় যত বাড়বে
সম্পর্ক তত গভীর হবে।
আর তখন ভালোবেসে ব্যর্থ হলে,
কষ্টটা ও বেশি হবে।
===========শাহরিয়ার রাব্বী
===========০০/০২/২০১৪

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪

অপেক্ষা

কথা ছিল পার্কের বেঞ্চটায় বসবে
শনিবার ঠিক বিকেল চারটায়।
বসেছিলাম পথ চেয়ে
হঠাৎ দেখি একঝাক পাখি উড়ে গেলো
কিছুক্ষণ পর শুনতে পেলাম
কিচিরমিচির আওয়াজ
তারপর সব নিস্তব্ধ
শুধু ঝি ঝি পোকার গান
হঠাৎ আকাশে আলো
দূরে মুয়াজ্জিনের আযান
আবার ঘুম-ভাঙ্গা পাখির সূর
মাথার উপর সূর্য
কিছুক্ষণ পর ঘড়ি দেখলাম
এখন বিকেল চারটা,তবে রবিবার
কোথায় তুমি প্রিয়া?
আর কতক্ষণ অপেক্ষা করবো?
============শাহরিয়ার রাব্বী
============২৫/০২/২০১৪
============০১:০১(রাত)

তোমায় পেয়ে

জীবনের সব বিপদে আপদে
তোমারে পেয়েছি পাশে,
প্রেম সাগরে ডুবেছি আমি
তোমারে ভাসিয়ে রেখে।
তোমারি মিলনে হারিয়ে ফেলেছি
কত যে দুঃখের ছবি।
তোমারে পরশে সাজিয়ে নিয়েছি
ঘর সংসার সবি।
তুমিই আমার প্রথম প্রহর,
শেষ বিকালের মেয়ে।
তবু ও তুমি পালিয়ে গেলে
আমার মনটা নিয়ে।
============শাহরিয়ার রাব্বী।
============২৩/০২/২০১৪

সিদ্ধান্ত

মনের আকাশে তোমায় নিয়ে
স্বপ্ন সাজাই জীবন নিয়ে
আজকে সবি তোমার উপর
যেথায় যা চাও,তা নিয়ে যাও,
তোমার জন্য সবি।

আজ এসেছে সময় আমার
সঠিক কথা জানার
থাকবে কি ধরে আমার এ হাত
আসুক যত বাঁধা আঘাত?
বিপদে যদি ছাড়ো মোরে
কি লাভ এগিয়ে ভালবাসাটারে?
শুরুতে হোক সত্য যাচাই
দুঃখ পেলে পাবো
ভালোবেসে বার্থ হলে,
হয়তো মরে যাব!
===============শাহরিয়ার রাব্বী
===============২২/০২/২০১৩
==============১১:৩১(রাত)