বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৪

২১ মানে

২১ মানে একেক জনের কাছে
এক এক রকম।
গণিতে ২১ হলো যৌগিক,
৩ আর ৭ এর গুনফল।
পর্যায় সারণিতে ২১,
স্কেন্ডিয়াম নামের মৌল।
শতাব্দীতে ২১ বিপ্লবী আর সফল।
জুলিয়ান বর্ষপঞ্জীতে ২১ হলো
বুধবার দিয়ে শুরু হওয়া বছর।

কিন্তু আমার কাছে ২১ মানে,
প্রথম মা ডাক,প্রথম শোনা শব্দ।
২১ মানে তোমার ঠোঁটে
প্রেম রঙের কাব্য।
২১ মানে সালাম রফিক
২১ মানে রক্ত।
২১মানে অ আ ক খ
২১ মানে গল্প।
২১ মানে আমার ভাষা
অন্তরে যাকে রাখবো।
============শাহরিয়ার রাব্বী
============২১/০২/২০১৪
=============১২:৩৬(প্রথম প্রহর)

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৪

উষ্ণতা

পিপিলিকার মতো ক্ষীণ গতিতে
এগিয়েছিলাম তোমায় ছুঁতে।
চেয়েছিলাম মাকড়সার মতো হাতের স্পর্শে
নওল শরীরে জাল বুনতে।
কিন্তু তোমায় ছোয়া মাত্র,
বাঘের মতো ক্ষিপ্রগতিতে হাতটা
সরে গেল তোমার গাল থেকে।
মনে হলো আগুনে দিয়েছি হাত।
বুজলাম না,
এমন কেন হলো।
বুজলাম না,
তুমি এতো উষ্ণ কেন?
=============শাহরিয়ার রাব্বী
===========১৯/০২/২০১৪
===========০৮:০৬(রাত)

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৪

বৃষ্টি জল

যখন ছেড়ে চলে যাবে
দু-এক দিন খুব বৃষ্টি হবে।
শহরের কোথাও বন্যা হবে
খোলা রাস্তায় নৌকো চলবে
তারপর.....
তারপর আবার সব ঠিক হয়ে যাবে
আকাশে রোদ,রাস্তায় মানুষ।

কি করব,
রোজতো আর কাঁদতে পারবো না
পুরুষ মানুষ,অনেক কিছৃ লুকোতে হয়।

বৃষ্টিহীন মনের জমিন ফেটে চৌচির,
মনটা পাথর
পাথরের বুকে সুখ-দু:খ,হাসি-কান্না
সব একই।
তাই আর কাঁদবোনা,বৃষ্টি ও হবেনা।
তোমার আর কষ্ট জলে ভিজা হবেনা।
================শাহরিয়ার রাব্বী
===============১৮/০২/২০১৪
===============০৮:৩২(সকাল)

তোমার পরশ

নিশিত রাতে বসে একা
তোমায় ভেবে পাই যে ব্যথা
রোজ প্রভাতে উঠি যখন
তোমার পরশ লাগায় নাচন
যাবে কোথায় আমায় ছেড়ে
সাত সাগর আর তের তের নদীর ওপাড়ে?
যেথায় তুমি যাবে পালিয়ে
খুজে নিবো আপন জেনে
সারা জীবন বাসব ভাল
তুমি মোর জীবনের আলো
কথা দিলাম আজ তোমাকে
সারাজীবন থাকব পাশে
রাখব হাত তোমার হাতে
সাজাব এই বিশ্বটাকে
============== শাহরিয়ার রাব্বী

আবোল তাবোল

এই গৃহ
এই সন্ন্যাস
মানব এসেছি কাছে
কি সুন্দর অন্ধ
লাজুক লিরিক
আমি ছিন্ন-ভিন্ন
অস্তমিত কালের গৌরব
টাপুর টুপুর মেঘের দুপুর
ছবি আঁকা পাখির পাখা
সরষে ফুলের নদী
আমি হলাম সেই নীল কন্ঠ কবি
যে তোমার প্রেম এ
আবোল তাবোল বকি
==========শাহরিয়ার রাব্বী

তুমিই সেই মেয়ে

তুমিই সেই মেয়ে
বাসে ট্রেনে রাস্তায় আমি যাকে রোজ দেখি
যার শাড়ী কপালের টিপ, কানের দুল,পায়ের গোড়ালি
আমি রোজ দেখি

তুমিই সেই মেয়ে
সুসজ্জিত বিছানায় যার জন্ন্য অপেক্ষায় অধিন হয়
আমার রজকীয় লাম্পাট্য
তুমিই সেই মেয়ে
সাহেবি বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসের ঝলসে উঠা আলোয়
মদির চোখে দেখতে চাই যার অনাবৃত শরীর
তুমিই সেই মেয়ে
দূর সরকারি ইদারায়-আর কুড়ি মাইল হেটে ক্লান্ত বিধস্ত
যে রমণী,ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেই চুলার আগুনের সামনে
আমার রুটি বানাতে
তুমিই সেই মেয়ে
============ তুমিই সেই মেয়ে
================শাহরিয়ার রাব্বী
=================১০/০২/২০১৪
 

সন্ধ্যা বেলার কথা

এটা সেদিন সন্ধ্যা বেলার কথা
তুমি তখন বসে ছিলে
ছাদের কোনে একা
বসে বসে ভাবসিলে কি বোকা?
নাকি তোমার স্বভাবই এটা
কিসের এত চিন্থা তোমার?
কিসের এত ভয়?
আমি আছি তোমার পাশে
হবেনা পরজয়
=============শাহরিয়ার রাব্বী