শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৪

আহ্বান

তোমার দু:খগুলো দূর করতে দাও,
তোমার হাত দু-খানা ধরতে দাও,
কথা দিচ্ছি তোমায় আমি
সুখের দেশে নিয়ে যাব।

তোমায় ভালবাসার মৌসুম এটা
তুমিই আমার মাদকতা
তুমিই আমার শান্তি
তুমিই আমার ভাগ্য
তুমিই ভবিষ্যৎ।
তোমায় পেলে আমি বেপরোয়া
তুমিই আমার ভালবাসা।

শুধু তোমার সাথেই আমার
ভালবাসা পূর্ণ
ভালবাসা সুন্দর।
=================
========শাহরিয়ার রাব্বী
=========১৬/০২/২০১৪
=========০১:০৫(দুপুর)

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৪

অতুলনীয় তুলনা

ভালবেসেছিলাম একজনকেই
যার তুলনা ছিল অতুলনীয়ের সাথে তুলনীয়।

ভালবেসেছিলাম তাকেই
যে আমারে দুদন্ড শান্তি দিয়েছিল
নাটোরের বনলতা সেনের মতন।
যার চুল ছিল কবেকার অন্ধকার বিদিশার ধিশা

ভালোতবেসেছিলাম একজনকেই
যার কম্পিত ঠোঁটের কোণে একচিলতে হাসি
নিমিষেই সমস্ত আলোকরশ্মি স্তিমিত করে দিত।
সাহেবি বাংলোয় ফায়ারপ্লেসের আলোয়
যার অনাবৃত শরীর দেখতে পেতাম।

ভালোতবেসেছিলাম তাকেই
যে ছিল নদীর মতন অণিনৃত
যাকে ছোবার পর
ওহাতে আর কোন পাপ করে পারিনি।
যাকে ভালবাসি বলার পর
ও ওষ্ঠে আর মিথ্যা বলতে পারিনি।

ভালবেসেছিলাম একজনকেই
যে করুণা করে হলেও চিঠি দিত।
জানতে "চাইত তোমার চোখ এত লাল কেন?"
যাকে আমি রোজ দেখতাম,
বাসে, ট্রেনে, রাস্তায়,চিলেকোঠায় আর স্বপনে।

ভালবেসেছিলাম তাকেই
চোখ বন্ধ করলেই যাকে আমি দেখতে পেতাম
সদ্য রজ:স্বলা এক কিশোরীরে।
যার চুলে ঠোঁটে,ঘুম ভাঙা স্তনে
নিতম্বে-গ্রীবায় ছিল সুন্দরের সুষম বন্টন।

ভালোতবেসেছিলাম একজনকেই
যার মত লাজময়ী দেখিনি আজ ও আমি
প্রেম বরিষার স্রোতে যার লাজ ছোটে ছোটেনা।
যার কন্ঠে ছিল নজরুলের বিদ্রোহ
আর মানসিকতায় সত্যবাদী।

ভালোতবেসেছিলাম তাকেই,
যার তুলনা দিতে ব্যর্থ হয়েছে সকল কবি আজও।
================শাহরিয়ার রাব্বী
==============ধন্যবাদান্তে জীবনানন্দ,
------দুখাই রাজ,নির্মলেন্দু,হেলাল হাফিজ
------সুণীল গঙ্গপধ্যায়,রবীন্দ্রনাথ,নজরুল
------আর নাম না জানা সকল কবি কে
============১৪/০২/২০১৪
============০১:৪৭(রাত)

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪

ভালোবাসার সুপ্তাবস্থা

ভালবাসি তোমাকেই
হাজারবার বলতে গিয়ে ব্যর্থ হয়েছি।
লোকে বলে,
ব্যর্থতাই সফলতার চাবিকাঠি।
এত ব্যর্থতার পরও তো
সফলতার দেখা পেলাম না।
প্রতিবারই কোথাও না কোথাও
ভুল করে ফেলি।
দিনশেষে আর আর বলা হয়না
ভালোবাসি
লোকে বলে,
ভুল থেকে অনেক কিছু শিখার আছে
আমিও অনেক কিছু শিখেছি
লজ্জা পেতে শিখেছি
কষ্ট পেতে শিখেছি
জলন্ত আগুনে ঝাপিয়ে পরার
সাহস পেয়েছি।
ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে শিখেছি
ভালবাসার মানে শিখেছি
নিত্য নতুন স্বপ্ন দেখতে শিখেছি
জীবনের নতুন মানে খুজে পেয়েছি
শুধু "ভালোবাসি তোমায়"
কথাটা বলতে শিখিনি এখনো
তুমি জানই আমি এমন
তুমিতো জানোই
কতটা ভালোবাসি তোমায়।
কেন বসে আছ আমার বলার অপেক্ষায়?
তুমি কি এগিয়ে সন্ধি করতে পারনা?
যদি বলতে না পারি কোনদিনই
ভালোবাসি তোমায়!
তাহলে কী আমার ভালবাসা সুপ্তাবস্থাই
থেকে যাবে সারাজীবন?
=========শাহরিয়ার রাব্বী
========১৩/০২/২০১৪
========০৯:০৮(রাত)

বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৪

ভালবাসি

“ভালবাসি” কথাটা
পারছিনে যে বলতে,
বললে পরে তুমি আবার
গাল ফুলিয়ে মারবে!

আমায় তুমি যাবে ভুলে
অল্পখানি কষ্ট দিলে,
তাইতো তোমায় সামলে রাখি
নিজেরই অজান্তে৷
তুমি যে চাও আমরা থাকি
দুনিয়ার দু’ই প্রান্তে!
আমি বলি সাথে থাকি
পৃথিবীর এক প্রান্তে৷

আশায় আছি,ভাসায়ে বুক
দুজনের মন কাছে আসুক,
দুঃখগুলো দূরে ভাসুক
নতুন রূপে জীবন সাজুক৷
=====শাহরিয়ার রাব্বী
========১৩/০১/২০১৪
=======১১:৩২ রাত

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৪

প্রতীক্ষা

২ ঘণ্টা ২৫ মিনিট তোমায় দেখিনা
তোমার গলার আওয়াজ শুনিনা
ধীরে ধীরে সময় আরও বাড়ছে
কোথায় তুমি?

এ সময় কত কিছু ঘটেছে যান?
কারো বুকে ১০২৯৫ টা হৃদ-স্পন্দন হয়েছে
যার প্রতিটায় তোমার নাম ছিল
তোমার মোবাইলে ১১৫টা ব্যর্থ কল আর
১৯ টা অদেখা এস এম এস জমা পড়েছে
একা বসে বসে কেউ একজন
তোমার জন্য দুচিন্তা করেছে
তোমার গাল-মন্দ করেছে
তোমার সাথে ঝগড়া করেছে
কল্পনায় তোমার কাছে গিয়েছে
গালে,ঠোঁটে,বুকে হাজারও চুমু দিয়েছে
তোমায় নিয়ে সুখ স্বপ্নের জাল বুনেছে
আর তুমি...?

খুবতো বড়াই করে বলে গিয়েছিলে
“বাড়ি পোছেই প্রথম তোমায় জানাব”
ভুলো মন তোমার,হয়ত গেছ ভুলে
অনেক দিন পর বাড়ি ফিরে
হাজারও প্রিয় মুখের ভিড়ে
ভুলে গেছ এই ক্লান্ত পথিকেরে
যে ৮৭০০ সেকেন্ড ধরে প্রিয়ার প্রহর গুনছে
এবং,
ধীরে ধীরে ঘড়ির কাঁটা আরও এগিয়ে যাচ্ছে
===================শাহরিয়ার রাব্বী
===============১২-০২-২০১৪
=============১২:১৫

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪

অবদান

একি! তোমার হাতে বিষের বোতল?
কুঁড়ি বছরের ভালবাসার চেয়ে
কুঁড়ি মাসের প্রেম বড় হয়ে গেল?
বাবা-মার ভালবাসার কোন মূল্যই কি নেই?

একি!বাবা মা কে বৃদ্ধাশ্রম পাঠাচ্ছ?
তিন যুগের ভালোবাসার থেকে
তিন বছরের বউ বড় হয়ে গেল?

একটু মনে স্মৃতিকথা ভাব
যখন হাটতে গিয়ে পরে যেতে
তখন কে তোমার হাতে হাত রেখে
চলতে শিখিয়েছিল?
স্কুলে দেরী হলে কে খাইয়ে দিয়েছিল?
ভয় পেলে পরম মমতায়
কাছে কে টেনেছিল?
বিপদেআপদে পাশে কে দাড়িয়েছিল?
পৃথিবীতে কারা তোমায় প্রথম ভালবেসেছিল?
কারা তোমায় ভালবাসতে শিখিয়েছিল?
এমনটা করার আগে তাদের ভালবাসাটা
একটাবার ও ভাবলেনা?
------------শাহরিয়ার রাব্বী
--------১০/০২/১৪-১১/০২/১৪
------------১২:১৩(রাত)

রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৪

দায়ভার

ভেবেছিলাম তুমি আসবে
সেই মত স্বপ্ন সাজিয়েছি,
বন্ধুদের ভুলে গেছি
শুধু তোমাকেই নিয়ে ভেবেছি।
গুনে গুনে একটা,দুটা,তিনটা
বছর অপেক্ষা করেছি,
এবং আজও অপেক্ষায় আছি।
কিন্তু এখনো তোমার সময় হয়নি
আমাকে সময় দেবার।
যেই বন্ধুদের পর করেছিলাম
তারা এখনো পাশে আছে!
সাহস যুগিয়ে যাচ্ছে,
তোমায় ভালবেসে কিছু না পেলেও
অনেক প্রিয় জিনিস বিসর্জন দিয়েছি,
অনেক কিছু ভুলে গেছি,
সাহস হারিয়ে ফেলেছি,
নিজেকে কাপুরুষ করে ফেলছি।
এ পরিনতির দায়ভার কে নিবে?
--------------------------
------শাহরিয়ার রাব্বী--------
-----০৯/০২/২০১৪--------
-----১১:৪৫ (রাত)------