আজ আমার প্রিয়ার বিয়ে
রাতে হবে বাসর!
যে ঘরে মোর যাবার কথা
সেথায় যাবে তার বর
যে ঠোঁটে দু-খানা আমার ছিল
তা চুমবে অন্য লোকে
যে শাড়ি মোর খোলার কথা
তা খুলবে আরেক লোক
যে সুখ ওরে দিবার কথা
তা মেটাবে অন্য নর
সে নরের ছোঁয়াতে সে
করবে মোরে পর
--------------শাহরিয়ার রাব্বী
-------------০৮/০২/২০১৪
-----------১১:২৫(রাত)
শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৪
বাসর
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৪
ভুলে গেছি
----------------------
প্রেম সাগরে ভাসছি দুজন
খাচ্ছি হাবুডুবু
পরের দু-লাইন ভুলো গেছি
পরে জানাচ্ছি।
----------------------
।। শাহরিয়ার রাব্বী।।
---------------
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৪
যায়না?
কে বলেছে ভালবাসতে
দুটি মন লাগে?
কে বলেছে ভালবাসতে
শুধু তাকে লাগে?
রাস্তার ধারে উলঙ্গ শিশুটাকে কী
ভালবাসা যায়না?
ট্রাফিক সিগনালে ফুল নিয়ে ছুটে আসা
সেই কিশোরীকে কী ভালবাসা যায়না?
নো-ম্যনস লেন্ডে ঝুলে থাকা
ফেলানিকে কী ভালবাসা যায়না?
আমার সোনার বাংলাকে ভালবাসা যায়না?
ভালবাসতে,
শুধু মন লাগে।
খোজার জন্য আঁখি লাগে।
বিলিয়ে দেবার সাহস লাগে।
ভালবাসতে জানা লাগে।
-------- শাহরিয়ার রাব্বী
-----------০৪/০২/২০১৪
--------------১২:৩৪(মধ্যরাত)
শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৪
এমন কেন তুমি
এমন কেন তুমি?
প্রতি মূহর্ত আমাকে পুড়িয়ে
নিজেকে করছ রাণী
মোরে করে ভিখারিনী
---------------- শাহরিয়ার রাব্বী
---------------------০১:৫৪( দুপুর)
----------------০১/০২/২০১৪
শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
তুমি এত সুন্দর কেন?
তোমার খোলা চুল এত সুন্দর কেন?
মনটা শুধু খেলতে চায়।
তোমার চোখ হরিণির মতো কেন?
মনটা শুধু তাকাতে চায়।
তোমার নাক এত উঁচু কেন?
মনটা শুধু তর্কে হেরে যায়।
তোমার ঠোঁট এত গোলাপি কেন?
মনটা শুধু চুমু দিতে চায়।
তোমার হাসিটা এত আবেগী কেন?
মনটা শুধু হারিয়ে যায়।
তোমার মুখে এত ছলনা কেন?
মনটা শুধু অবুঝ হয়ে যায়।
তোমার তিলগুলি এত মোহনিয় কেন?
মনটা শুধু ছুঁতে চায়।
তোমার বুকটা এত উদার কেন?
মনটা শুধু সেখানে থাকতে চায়।
তোমার কোমর এত সরু কেন?
মনটা শুধু জড়িয়ে ধরতে চায়।
তোমার গায়ে ফুলের গন্ধ কেন?
মনটা শুধু সুবাস নিতে চায়।
---------- শাহারিয়ার রাব্বী
------------২৬/০১/২০১৪(রাত)
ভালবাসি তোমার হাসি
তোমার হাসি
শীতের পাতা ঝরা বনে
দাবানল জাগাতে পারে
তোমার হাসি
শত-মন বরফ গলিয়ে
পানি করে দিতে পারে।
তোমার হাসি
মনটা কেড়ে নিতে পারে
জীবনটাকে থামিয়ে দিতে পারে।
---------------- শাহরিয়ার রাব্বী
---------------------০৯:৩৯(রাত)
----------------২০/১/২০১৪
সময়
তবে ভাল হতো
যদি সময় না থাকত
তবে আরও ভাল হত
দুঃখের সময় বলে কিছু থাকত না
বিরহের সময় বলে কিছু থাকত না
প্রেমের সময় বলে কিছু থাকত না
আনন্দের সময় বলে কিছু থাকত না
সুখের সময় বলে কিছু থাকত না
ভালবাসার সময় বলে কিছু থাকত না
কিছু থাকুক আর না থাকুক
তোমার সাথে কোন বন্ধন থাকতো না
জীবন এ অন্তত দুঃখ বলে কিছু থাকতো না
---------------- শাহরিয়ার রাব্বী
---------------------১০:৫৯(রাত)
----------------২০/১/২০১৪