শনিবার, ১ আগস্ট, ২০২০

তুমি ২

তোমার কোমরের ভাঝে খুঁজে ফিরি উত্তাল সমুদ্র

তোমার চোখে খুঁজে ফিরি চাদের আলো

তোমার নাকের ডগায় খুঁজে ফিরি বিদ্রোহ

আর তোমাতে খুঁজে পাই আমার পূর্ণতা।


তুমি

তোমার চোখে খুঁজে ফিরি চাদের আলো
তোমার নাকের ডগায় খুঁজে ফিরি বিদ্রোহ
তোমার কোমরের ভাঝে খুঁজে ফিরি উত্তাল সমুদ্র
তোমার নাভির গভির কুপে খুঁজে ফিরি আমার ভালবাসা।

রবিবার, ১৭ মার্চ, ২০১৯

অবুঝ

কিছু মানুষ রাগ বুঝেনা,
কিছু মানুষ ভালোবাসা।
কিছু মানুষ দুটায় বুঝেনা।
কিছু মানুষ কিছুই বুঝেনা।
কিছু মানুষ সব বুঝে,
কিন্তু বুঝতে দেয়না।
------------------- অবুঝ
----------------১৭||০৩||১৯

শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

বাইনারী প্রেম

১০ ভাবনায় কেটে যায় সময়
০১ তোমায় নিয়ে,
১০ তোমায় ছেড়ে।
__________ শাহরিয়ার রাব্বী
______ দশ/তেইশ/ষোল

বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

তোমাকে মিস করি


তোমাকে মিস করি, যখন ঘুমাতে পারিনা,
কিংবা চায়ের পরে,
কিংবা যখন খেতে মন চায় না।
সামনের চেয়ারটাতে বসা তোমায় আজো মনে পড়ে,
মনে না পড়া কোন এক গভীর রাতের বালিগুলো,
আজো শার্টে লেগে আছে।
আচ্ছা,
আমি তোমাকে যতটা মিস করি,
তুমিও কি ঠিক ততটায় করো?

----------------------অনুবাদ

শুক্রবার, ১ জুলাই, ২০১৬

অচল প্রেমের পদ্য-১৫

চাদঁটা আজো ফুরিয়ে গেলো,
তোমায় নিয়ে তোমার সাথে আমার কথা শেষ হবেকি আর কখনো?
---------শাহরিয়ার রাব্বী
________দুই||সাত||ষোল

আজ রাতে নিভে যাওয়া সে সব ব্যক্তিদের স্মরনে, যাদের না বলা কথা গুলো শেষ হবার আগেই জীবনের চাদটা নিভে গেলো।

মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

অচল প্রেমের পদ্য ১৪

এখন আর কবিতা লিখা হয় না,
খাতা পাই তো, কলম পাই না;
চারিপাশে হাতড়ে বেড়াই,
সব খুঁজে পাই, শুধু তোমায় পাই না।

____________চোদ্দ।। ছয়।। ষোল

সোমবার, ১৩ জুন, ২০১৬

try to make solution by yourself then u can learn something cool if u can't fuck ur thing u can't make ur thing ___ Shahariar Rabby

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৬

মৃত্যু

আমি প্রেমিকাকে সুখি করতে চাই,
আমি অন্ধকারেই থাকতে চাই,
বিধাতা আমায় মৃত্যু দাও।
……………শাহরিয়ার রাব্বী
_______________ ফেব্রুয়ারি ২৭(দ্বিপ্রহর)

বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০১৬

অচল প্রেমের পদ্য -১৩

যাবার বেলা যদি দ্যাখা না হয়,
তবে ভেবোনা ছেড়ে গেছি।
যাবার বেলা যদি কথা না হয়,
তবে ভেবোনা ভুলে গেছি।
ভেবে নিও,
আমি আছি তোমার ছায়া হয়ে।
_____________ শাহরিয়ার রাব্বী
__________আট।।জানু।।ষোল(রাত ১:৪৫)

সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

হয়তবা শেষ কবিতা

যদি আর কখনো না আসি ফিরে
আর না ডাকি
বার বার যদি না বলি,
"এই মনি, আর পাঁচ মিনিট"
দেরি হলে যদি আর জানতে না চাই,
"খুভ বিজি?"
আর না বলি ভালোবাসি
আর যদি  বার বার সরি না বলি,
যদি মরতে না চাই তোমার জন্য
তবে ভেবোনা আমি হারিয়ে গেছি!
আমি আছি, থাকবো,
হয়ত ভোরের পাখি হয়ে ডাকবো তোরে
কিংবা বাতাস হয়ে রইবো ঘিরে
ভেবোনা আবার,
একলা রেখে গিয়েছে আমি মরে।
__________শাহরিয়ার রাব্বী
________১০ নভেম্বর ১৫(ভোর রাত)

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

নিরবতার ভাগ

গভীররাতে মানের কাছে মনটা এনে রাখ
সুরে সুরে শুনতে পাবে ঝিঁ ঝিঁ পোকার ডাক,
হঠাৎ তুমি আমার সুরে চমকে হতবাক,
থাক না প্রিয়া রহস্যটা, হও তুমি অবাক
চাইলে তোমার নিরবতায় আমিও নিব ভাগ
তোমার দুঃখেই কাদঁবো আমি, সুখটা তোলা থাক।
_______________ শাহরিয়ার রাব্বী
______________২৩||১০||১৫(ভোর)

শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

অচল প্রেমের পদ্য-১২

ভালোবাসি…
তবু না?
ভয় কেন
আসনা……
ভালোবাসি বোঝনা
কেন এতো ছলনা?
_______শাহরিয়ার রাব্বী
__________পনের||আট||পনের(১২:৫৩)

রবিবার, ২ আগস্ট, ২০১৫

সর্বনাশ

>>> সর্বনাশ <<<

তোমায় নিয়ে একটা কবিতা লিখতে চাচ্ছিলাম,
যার যমিন হবে
তোমার মিষ্টি রঙের ওড়না,
আর কালি হবে
তোমার হাতের ছোঁয়া লাগা দিঘির জল।
কবিতাটায় তোমায় নিয়ে কিছু লিখবোনা!
সেই নোংরা নৌকাটার কথা লিখবো,
তোমার স্পর্শে যা পবিত্র হয়ে গিয়েছিলো।
সেই ক্রন্দনরত ফুটফুটে শিশুটির কথা লিখবো,
তোমাকে দেখে যে নির্বাক হয়ে গিয়েছিলো।
বৃষ্টি ভেজা সেই ফুলের কথা লিখবো,
তোমার চুলের ছোঁয়ায় যে আমরালয়ে জায়গা পেয়েছিলো।
.
হঠাৎ তুমি মিষ্টি স্বরে শাসালে
“তুমি চুপ করবে?
লোকে শুনলে সর্বনাশ হয়ে যাবে!”
_________ শাহরিয়ার রাব্বী
_______দুই||আট||পনের(রাত)

শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

অচল প্রেমের পদ্য -১১

আমি তোমাকে স্বাধীনতা দিতে চেয়েছিলাম
তুমি বললে গনন্ত্রের প্যাঁচ তোমার ভালো লাগেনা।
আমি তোমাকে রাজধানী দিতে চাইলাম
তুমি বললে ব্যাস্ততা তোমার ভালো লাগেনা।
আমি তোমাকে আমায় দিতে চাইলাম
তুমি বললে হারিয়ে ফেললে মারা যাবে।
অতঃপর আমি তোমাকে চাইলাম,
তুমি বললে ভালোবাসি।
_________ শাহরিয়ার রাব্বী
________ পঁচিশ||সাত||পনের(সকাল)

ময়না

~oO> ময়না o()~
.
যাচ্ছো কেন দূরে সরে?
দিচ্ছো কেন যন্ত্রনা?
মাফ করে দাও, দোষ কি আমার?
আরতো প্রানে সচ্ছেনা।
.
চাচ্ছোটা কি মনটা খুলে
একবার শুধু বলোনা।
আমি হলাম মূর্খ প্রেমিক
কিছুই কেন বুঝিনা?
.
একটু হাসো, আর কেঁদোনা
আর দিওনা বেদনা।
মানুষ আমি, মূর্খ প্রেমিক
পথের কোণার পাথর না।
.
বেশ করেছো রাগ করেছে
কষ্টটা মোর পাওনা
এনে দিবো লাল চুড়ি
আর কেদোঁনা ময়না।
_______ শাহরিয়ার রাব্বী
______ একুশ||সাত||পনের(রাত)

অচল প্রেমের পদ্য - ১০

বহু বছর আগের কোন এক জ্যোৎস্নাস্নাত রাতে কর্নফুলীর স্রোতে হারিয়ে যাওয়া রাজকন্যার কানের দুল বিংশ শতাব্দীর এক তরুন বৃষ্টি ভেজা সকালে খুজে পেয়ে মনের রাজকন্যার জন্য পকেটে পুরে নিলো।

কথা দিলাম কর্নফুলী,
তোমার দুল জোড়া আমি ফিরিয়ে দিবো
যদি তুমি আমার হও।
____ শাহরিয়ার রাব্বী
____ পনের||সাত||পনের(সকাল)

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫

অন্যরকম তুমি

~oO> অন্যরকম তুমি o()~

তুমি হলে অন্যরকম
বন্ধু হলে যেমন হয়।
তুমি হলে অন্যরকম
শত্রু হলে এমনই হয়।

হাসতে গেলে কাঁদিয়ে ফেলো
কাঁদার সময় জল মুছে দাও।

তুমি হয়ত বন্ধু নও
বন্ধু হলে আকাশ দেখে হাসবে কে?
বন্ধু গুলো অন্যরকম
হাত থাকবে, নাক থাকবে
তোমার মত কাজল আঁকা চোখ থাকবে।
ভালোবেসে কথা দিলে কথা রাখবে।

তুমি হয়তো শত্রু নও
শত্রু হলে তোমায় নিয়ে
কবিতা লিখা আর হতোনা।
তোমায় নিয়ে সারাটা রাত
বেচে থাকা আর হতো না।

তুমি হলে অন্যরকম
সাপ দেখলে দৌড়ে পালাও
আমি হলাম অন্যরকম
সাপ দেখলে জড়িয়ে ধরি।
_______ শাহরিয়ার রাব্বী
_________ পচিশ| ছয়| পনের

কৃতজ্ঞতাঃ নির্মলেন্দু গুন

শুক্রবার, ১৯ জুন, ২০১৫

খোলা চিঠি

আমি কিন্তু প্রথমবার প্রেমে পরিনি ছায়া,
আগেও পরেছি,
আগেও ভালোবেসেছি,
আগেও কারো হাত ধরেছি,
কারো সাথে হয়তো সাত পাক ঘুরেছি,
আগেও কারো সাথে
ঘর বসানোর চেষ্টা করে হেরেছি।
ভালোবাসার কথা শুনলে আমার রক্তে আগুন জ্বলে উঠত।

আর এখন থেকে-
তোমাকে দেখার পর থেকে-
ভুলটা আবার করার সাহস এসেছে আমার মাঝে।

ছায়া,
যদি ভালোবাসাকে ভয় পাওয়া আমি
আবার যদি ভালোবাসতে পারি,
তবে তুমি কেন নও?

আমার তরফ থেকে এটুকু বলতে চাই শুধু-
ভালোবাসি তোমায়,
খুশি রাখবো,
সুখ-দুঃখে পাশে থাকবো।

আমার জীবনে এসব আগেও হয়েছে,
এই কথাগুলো আগেও বলেছি,
কিন্তু তোমাকে প্রথম বলছি।
__________ শাহরিয়ার রাব্বী
______ নয়|ছয়|পনের (বিকাল)

সোমবার, ১৫ জুন, ২০১৫

অচল প্রেমের পদ্য - ০৯

এক পেয়ালা বিষ
সাথে একটা চুম্বন দাও
নির্দিদায় পান করে নিবো
জীবনের সব আশায় ছেড়ে দিব।
_________ শাহরিয়ার রাব্বী
________ ষোল।।  ছয়।। পনের ( দুপুর)